‘শিলিগুড়ি পূর্ণাঙ্গ জেলা হবে’ বড় প্রতিশ্রুতি গৌতম দেবের
March 31, 20266:22 am

শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব নির্বাচনী প্রচারে বড়সড় প্রতিশ্রুতি দিলেন। তিনি জানান, নির্বাচনে জিতলে শিলিগুড়িকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করানোর প্রস্তাব দেবেন। এছাড়া রিচা ঘোষের নামে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ এবং ভূমিহীনদের জমির পাট্টা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন জেলা গড়ার পরিকল্পনার রেশ ধরেই শিলিগুড়ি নিয়ে গৌতম দেবের এই আশ্বাস।