কলকাতা জুড়ে সোনার দামে ব্যাপক চমক! মঙ্গলবারে আপনার পকেটে কতটা টান পড়বে?
March 31, 202612:06 pm

মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনেই বড় ধাক্কা খেল মধ্যবিত্তের পকেট। ফের চড়চড় করে বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম। আজ ৩১ মার্চ, কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে সোনার দামে বড়সড় রদবদল লক্ষ্য করা গেল। দোকানে গয়না কিনতে যাওয়ার আগে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট কার্ড।
কলকাতায় আজকের সোনার বাজারদর
- ২৪ ক্যারেট (বিশুদ্ধ সোনা): ১ গ্রাম সোনার দাম ১৪,৯২৯ টাকা এবং ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৪৯,২৯০ টাকা। গতকালের তুলনায় ১০ গ্রামে বেড়েছে ১০৩০ টাকা।
- ২২ ক্যারেট (গয়নার সোনা): ১ গ্রাম সোনার দাম ১৩,৬৮৫ টাকা। ১০ গ্রাম গয়না সোনার জন্য আজ খরচ করতে হবে ১,৩৬,৮৫০ টাকা, যা গতকালের চেয়ে ৯৫০ টাকা বেশি।
- ১৮ ক্যারেট: আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ১১,১৯৭ টাকা এবং ১০ গ্রামের দাম ১,১১,৯৭০ টাকা। এখানেও গত ২৪ ঘণ্টায় ৭৮০ টাকা বৃদ্ধি পেয়েছে।
কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের বাজারেও আজ সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বিশ্ব বাজারের অস্থিরতা এবং লগ্নিকারীদের চাহিদার কারণেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিয়ের মরশুমের মাঝে সোনার এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।