CEO দফতরের সামনে তুমুল উত্তেজনা

CEO দফতরের সামনে তুমুল উত্তেজনা

স্ট্র্যান্ড রোডে রাজ্যের CEO দফতরের বাইরে তৃণমূলপন্থী BLO এবং BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। কোনও মতে হাতাহাতি সামাল দিচ্ছে পুলিশ। গার্ডরেল ভেঙে একে অপরকে মারতে এগিয়ে আসছে দুই পক্ষ। TMC-র অভিযোগ, পূর্ব মেদিনীপুর থেকে এক ব্যক্তি এসে CEO দফতরে ৪০০টি ‘ফর্ম ৬’ জমা দেন। তাঁকে বাধা দেওয়া হয়। অন্যদিকে চৌরঙ্গির প্রার্থী সন্তোষ পাঠক নেতৃত্বাধীন BJP দলের অভিযোগ, তাদের কর্মীকে মারা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *