কাল থেকে বদলে যাচ্ছে পেট্রোলের নিয়ম, আপনার গাড়ির মাইলেজ কমবে ৭ শতাংশ পর্যন্ত

কাল থেকে বদলে যাচ্ছে পেট্রোলের নিয়ম, আপনার গাড়ির মাইলেজ কমবে ৭ শতাংশ পর্যন্ত

১ এপ্রিল থেকে দেশজুড়ে চালু হচ্ছে ই২০ জ্বালানি। এখন থেকে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো বাধ্যতামূলক করল সরকার। এর ফলে বিশেষ করে ২০২৩ সালের আগের পুরনো মডেলের গাড়িগুলোতে মাইলেজ এক ধাক্কায় ৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। শুধু মাইলেজ নয়, দীর্ঘমেয়াদে এই মিশ্রিত তেল পুরনো ইঞ্জিনের ক্ষতিও করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

অন্যদিকে কাল থেকে মধ্যবিত্তের পকেটে টান দিয়ে বাড়ছে গাড়ির দামও। টাটা মোটরস তাদের বিভিন্ন মডেলে ২,২০০ থেকে ১৩,০০০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা করেছে। হোন্ডার গাড়িগুলোর দাম মডেলভেদে ৬০,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। বিএমডব্লিউ বা মার্সিডিজের মতো লাক্সারি গাড়ির দাম বাড়ছে সরাসরি ২ শতাংশ।

এই জোড়া ধাক্কা থেকে বাঁচতে আজ রাত ১২টার মধ্যেই গাড়ি বুকিং বা পুরনো ‘খাঁটি’ পেট্রোল দিয়ে ফুয়েল ট্যাঙ্ক ফুল করে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগামীকাল থেকে শোরুম বা পাম্প—সর্বত্রই গুনতে হবে বাড়তি কড়ি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *