ঊর্দ্ধমুখী সোনা-রুপোর দাম
March 31, 202610:34 pm

টানা কয়েকদিন কলকাতায় ঊর্দ্ধমুখী সোনার দাম। আজ মঙ্গলবারও সেই ধারা বজায় থাকল হলুদ ধাতুর দরে। আজ শহরে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,২৫০ টাকা বেড়ে দাঁড়াল ১,৪৯,৫১০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,১৫০ টাকা বেড়ে দাঁড়াল ১,৩৭,০৫০ টাকা। কলকাতায় আজ ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯৪০ টাকা বেড়ে দাঁড়াল ১,১২,১৩০ টাকা। রুপোর দামও কেজি প্রতি ৫০০০ টাকা বেড়ে দাঁড়াল ২,৫০,০০০ টাকা।