মমতার দুর্গে শাহকে নিয়ে শুভেন্দুর হুঙ্কার, হাইভোল্টেজ রোড শো ঘিরে কাঁপছে ভবানীপুর

মমতার দুর্গে শাহকে নিয়ে শুভেন্দুর হুঙ্কার, হাইভোল্টেজ রোড শো ঘিরে কাঁপছে ভবানীপুর

ভবানীপুরে এবার রাজকীয় লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একা নন, বৃহস্পতিবার তাঁর এই হেভিওয়েট মিছিলে সঙ্গী হচ্ছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপির ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টা নাগাদ হাজরা মোড় থেকে শুরু হবে শাহ-শুভেন্দুর মেগা রোড শো। বর্ণাঢ্য এই মিছিল শেষে সার্ভে বিল্ডিংয়ে গিয়ে নিজের মনোনয়নপত্র দাখিল করবেন শুভেন্দু। রণকৌশল হিসেবে সার্ভে বিল্ডিংয়ের ২০০ মিটার আগেই গাড়ি থেকে নেমে শাহের হাত ধরে পায়ে হেঁটে মনোনয়ন কেন্দ্রে প্রবেশ করবেন তিনি।

শুভেন্দুর ইচ্ছাতেই তাঁকে ভবানীপুরে প্রার্থী করেছে বিজেপি। আর এই লড়াইকে জাতীয় স্তরে পৌঁছে দিতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। শাহের উপস্থিতির পর প্রচারের শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো-ও এই কেন্দ্রেই হওয়ার কথা। রাজনৈতিক মহলের মতে, মমতার বিরুদ্ধে শুভেন্দুর এই লড়াইকে স্রেফ স্থানীয় নির্বাচন নয়, বরং তৃণমূল শাসনের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ হিসেবেই তুলে ধরছে বিজেপি নেতৃত্ব। শাহের এই বিশেষ সফর সেই বার্তাকেই আরও জোরালো করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *