খারাপ আবহাওয়ায় মাঝ আকাশে বিপত্তি, কলকাতায় নামতে পারল না খাড়গের বিমান

খারাপ আবহাওয়ায় মাঝ আকাশে বিপত্তি, কলকাতায় নামতে পারল না খাড়গের বিমান

মঙ্গলবার কলকাতায় কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশের কথা ছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁর বিমান নির্দিষ্ট সময়ে দমদম বিমানবন্দরে নামতে পারেনি। আসামের কর্মসূচি শেষ করে বেলা সাড়ে ৩টে নাগাদ তাঁর কলকাতায় পৌঁছানোর কথা থাকলেও, এটিসি-র তরফে জানানো হয় যে খারাপ আবহাওয়ার দরুন এই মুহূর্তে অবতরণ সম্ভব নয়। এর ফলে দীর্ঘ সময় খাড়গের বিমান মাঝ আকাশেই চক্কর কাটতে থাকে। এই অনভিপ্রেত বিলম্বের কারণে বাংলার জন্য কংগ্রেসের ইস্তেহার প্রকাশের কর্মসূচিও পিছিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *