হাত দিয়ে রান্না করা মটন পাল্টে দিল ভাগ্য, ২২ বছরের তরুণীকে বিয়ে করলেন ৫৫ বছরের পরিচারক

বয়স মাত্র একটি সংখ্যা, ফের তা প্রমাণ করল পাকিস্তান থেকে ভাইরাল হওয়া এক অদ্ভুত প্রেম কাহিনী। ২২ বছরের সুন্দরী তরুণী আলিয়া এবং ৫৫ বছরের প্রৌঢ় রফিকের আসাম বয়সী বিয়ের খবরে মজেছে নেট দুনিয়া। জানা গেছে, রফিক আদতে আলিয়ার বাড়িতে একজন পরিচারক বা রাঁধুনি হিসেবে নিযুক্ত ছিলেন। তবে সাধারণ চাকরির থেকে শুরু হওয়া এই সম্পর্কের পরিণতি যে ছাদনাতলা পর্যন্ত গড়াবে, তা কল্পনাও করতে পারেননি অনেকে।
এই প্রণয় কাহিনীর সূত্রপাত ঘটেছিল একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। এক যুবক আলিয়াকে উত্যক্ত করার সময় রফিক তার প্রতিবাদ করেন এবং আলিয়াকে রক্ষা করেন। পরবর্তীতে রফিক কাজের খোঁজে আলিয়ার বাড়িতে উপস্থিত হন এবং গৃহকর্মীর কাজ পান। তবে সম্পর্কের মোড় ঘোরে মূলত রফিকের হাতের জাদুকরী রান্নার গুণে। রফিকের তৈরি সুস্বাদু ‘হাঁড়ি মটন’ খেয়ে আলিয়া এতটাই অভিভূত হন যে তিনি নিজের থেকে ৩৫ বছরের বড় এই ব্যক্তির প্রেমে পড়ে যান।
বর্তমানে তারা বিবাহিত এবং সুখে সংসার করছেন। মজার বিষয় হলো, বিয়ের পরেও রফিকই সংসারের সমস্ত কাজ সামলান এবং সুস্বাদু রান্না করেন, আর অন্যদিকে আলিয়া বাইরের কাজ ও উপার্জনের দায়িত্ব গ্রহণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে একে শর্তহীন ভালোবাসা বললেও, নেটিজেনদের একাংশ রসিকতা করে বলছেন যে আজীবন একজন দক্ষ পরিচারক বা রাঁধুনিকে নিজের কাছে রাখতেই আলিয়া এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।