মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির, প্রাণ গেল তিন তরুণ-তরুণীর
April 16, 20263:03 pm
সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় বেপরোয়া গতির জেরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে চারজন আরোহী। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ নিউ টাউনগামী একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে বাতিস্তম্ভ উপড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়িতে থাকা তিন পুরুষ ও এক নারী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে।
চিকিৎসাধীন চারজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, বর্তমানে দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চালকের পাশের আসনে থাকা আরোহীর অবস্থা আশঙ্কাজনক। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের প্রাথমিক ধারণা, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার কারণ ও গাড়ির গতিবেগ খতিয়ে দেখতে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।