Pulsar 150 নাকি 180, ১২ হাজার টাকা কি সত্যিই জলে যাচ্ছে?

দীর্ঘ চার বছর বিরতির পর আবারও বাজারে ফিরেছে বাজাজ পালসার ১৮০। ২০২২ সালে বন্ধ হয়ে যাওয়া এই মডেলটি পালসার ১৫০ এবং ২২০ এফ-এর মধ্যবর্তী শূন্যস্থান পূরণে পুনরায় বাজারে আনা হয়েছে। নতুন পালসার ১৮০-এর এক্স-শোরুম মূল্য ধার্য করা হয়েছে প্রায় ১.২২ লক্ষ টাকা, যা পালসার ১৫০-এর তুলনায় প্রায় ১২ হাজার টাকা বেশি।
ইঞ্জিনের সক্ষমতার দিক থেকে ১৭৮.৬ সিসির পালসার ১৮০ এগিয়ে রয়েছে, যা প্রায় ১৭ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করে। এতে এলইডি হেডল্যাম্প, এলসিডি ডিসপ্লে, রিয়ার ডিস্ক ব্রেক এবং এবিএস-এর মতো উন্নত ফিচার যুক্ত করা হয়েছে। তবে বাইকটির ওজন প্রায় ১৫৬ কেজি হওয়ায় নতুন রাইডার বা শহরের স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য পালসার ১৫০-কে বেশি সুবিধাজনক বলে মনে করা হচ্ছে। হাইওয়ে রাইড বা স্পোর্টি অভিজ্ঞতার জন্য ১৮০ মডেলটি উপযুক্ত হলেও, অধিক মাইলেজ প্রত্যাশী ও নতুন চালকদের জন্য ১৫০ মডেলটিই বেশি ব্যবহারিক।