ফলহারিণী কালীপুজো কবে? জেনে নিন সঠিক তিথি ও তাৎপর্য!

ফলহারিণী কালীপুজো কবে? জেনে নিন সঠিক তিথি ও তাৎপর্য!

আগামী ১৬ মে, শনিবার জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে উদযাপিত হবে ফলহারিণী কালী পুজো। পঞ্জিকা মতে, ১৫ মে শেষরাত ২টা ৪ মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হবে। এই বিশেষ তিথিতে মা কালীর আরাধনায় ভক্তরা পরম ফল লাভের আশায় দেবীর চরণে নানাবিধ মরসুমী ফল নিবেদন করেন। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, ফলহারিণী কালী পুজোয় বিদ্যা, কর্ম, অর্থভাগ্য ও সাংসারিক জীবনে উন্নতি ঘটে এবং ভক্তের অশুভ কর্মফল হরণ করে দেবী তাকে মোক্ষফল ও আধ্যাত্মিক শক্তি দান করেন।

পৌরাণিক মাহাত্ম্য ও আধ্যাত্মিক তাৎপর্যের দিক থেকে এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। ১২৮০ বঙ্গাব্দের এই দিনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণরূপের পুজো করেছিলেন। এই একই দিনে তিনি জগৎ কল্যাণের কামনায় দেবী সারদাকে ষোড়শীরূপে পুজো করেন, যার জন্য রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই দিনটি ‘ষোড়শী পুজো’ নামেও খ্যাত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এদিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ, যেখানে আম, জাম, লিচু ও কাঁঠালের মতো মরসুমী ফলের ডালা সাজিয়ে দেবীর তুষ্টির জন্য প্রার্থনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *