ডিলিমিটেশন নিয়ে বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর, আসন সংরক্ষণ প্রসঙ্গে কী বললেন মোদী?

ডিলিমিটেশন নিয়ে বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর, আসন সংরক্ষণ প্রসঙ্গে কী বললেন মোদী?

সংসদে আসন পুনর্বিন্যাস নিয়ে কোনো রাজ্যের সঙ্গেই ভেদাভেদ বা বঞ্চনা করা হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদীয় কর্মপদ্ধতি ও নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় বিরোধীদের আশ্বস্ত করে তিনি বলেন, আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় উত্তর, দক্ষিণ কিংবা ছোট-বড় কোনো রাজ্যের প্রতি অবিচার করা হবে না। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই বিলের বিরোধিতা না করে জাতীয় স্বার্থে এর পাশে দাঁড়ানোর জন্য তিনি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান।

মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই বিলটি ২৫-৩০ বছর আগেই পাস হওয়া উচিত ছিল। তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, যারা অতীতে নারী সংরক্ষণের বিরোধিতা করেছে, দেশের মহিলারা তাদের প্রত্যাখান করেছেন এবং তাদের নির্বাচনে খারাপ ফল হয়েছে। বর্তমান বিলের বিরোধিতা না করে সকলকে ঐক্যবদ্ধভাবে তা পাস করানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং দেশের গণতন্ত্র ও মহিলাদের অধিকারের প্রশ্ন। বিলটি পাস হলে কৃতিত্ব নিতে বিরোধীদের কোনো আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *