বালিতে ‘জয় বাংলা’ শুনে মেজাজ হারালেন কেন? মুখ খুললেন শুভেন্দু!

বালিতে ‘জয় বাংলা’ শুনে মেজাজ হারালেন কেন? মুখ খুললেন শুভেন্দু!

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হাওড়ার বালি। বুধবার সন্ধ্যায় বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের সমর্থনে আয়োজিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রোড শো চলাকালীন তৃণমূল কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। লালবাবা কলেজ থেকে নিমতলা অভিমুখে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। স্লোগান শুনে মেজাজ হারিয়ে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে জনতার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দিলেও ঘটনাস্থলে থাকা দুই পক্ষের কর্মীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত বালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিন এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী দাবি করেন, তৃণমূলের লুম্পেন বাহিনীকে উপযুক্ত ভাষায় উত্তর দেওয়া প্রয়োজন। অন্যদিকে, বালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র কটাক্ষ করে বলেন, ‘জয় বাংলা’ স্লোগান শুনে শুভেন্দুর উত্তেজিত হওয়া প্রমাণ করে তিনি বাংলার মানুষ নন। নির্বাচনের আগে প্রচারের ময়দানে শাসক ও বিরোধী দলের এই সংঘাত রাজনৈতিক উত্তাপকে নতুন মাত্রা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *