মালদহের প্রচারে তুঙ্গে উত্তেজনা, জনসভা ঘিরে তুফান তুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে প্রচার চালাতে জেলায় এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর এলাকায় আয়োজিত এক জনসভায় অংশ নেন তিনি। এদিন দুপুর ৩টা নাগাদ সিঙাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছালে কয়েক হাজার কর্মী-সমর্থক তাঁকে পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানান। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজিত এই জনসভায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
জনসভায় ভাষণ দেওয়ার সময় মানিক সাহা রাজ্যের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে ত্রিপুরায় বিজেপির উন্নয়ন মডেলের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সরকারি উদাসীনতার কারণে মালদা জেলা পিছিয়ে রয়েছে এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার পক্ষে ভোট চেয়ে তিনি দাবি করেন, মালদহের মানুষ আর প্রতারিত হতে চান না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এই জেলায় জনবিন্যাসের নিরিখে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রচার বিজেপির একটি সুপরিকল্পিত নির্বাচনী কৌশল।