অনিকেতের পর দেবাশিস-আসফাকুল্লার বদলি বাতিলের নির্দেশে বড় জয় হাইকোর্টের!

অনিকেতের পর দেবাশিস-আসফাকুল্লার বদলি বাতিলের নির্দেশে বড় জয় হাইকোর্টের!

চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার বদলি বা ট্রান্সফারের নির্দেশ বাতিল করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি ঋতব্রতকুমার মিত্র এই নির্দেশ দিয়ে জানান, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের জারি করা এই পোস্টিংয়ের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা দপ্তরের এসওপি (SOP) বা নির্দেশিকা মেনেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়নি, যে কারণে তা খারিজ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে চিকিৎসক অনিকেত মাহাতোর বদলির নির্দেশও একই প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল। সাম্প্রতিক এই রায়ের ফলে চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার বদলি সংক্রান্ত নির্দেশ কার্যকর হচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *