লন্ডনের পথে ৮০০০ লিটার গঙ্গাজল নিয়ে পাড়ি দিলেন ভারতীয় রাজা!
April 17, 20265:21 pm

বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাজা সপ্তম এডওয়ার্ডের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ইংল্যান্ডে যান জয়পুরের মহারাজা দ্বিতীয় সওয়াই মাধো সিং। ১৯০২ সালে অনুষ্ঠিত এই রাজকীয় আয়োজনে আমন্ত্রিত হয়ে তিনি ভারত থেকে সেখানে পাড়ি জমান।
ইংল্যান্ড ভ্রমণের সময় মহারাজা সঙ্গে করে নিয়ে যান বিশাল আকারের রুপোর তৈরি পাত্র। সেই পাত্রগুলোতে পবিত্র গঙ্গাজল ভরা ছিল। এছাড়া যাত্রাপথে ধর্মীয় রীতিনীতি পালনের জন্য তিনি সঙ্গে নিয়েছিলেন গরু এবং পুরোহিতদেরও।