ভবানীপুরে মুখ্যমন্ত্রীর প্রস্তাবকের বাড়িতে আচমকা আয়কর হানা!

ভবানীপুরে মুখ্যমন্ত্রীর প্রস্তাবকের বাড়িতে আচমকা আয়কর হানা!

ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মমতা বন্দোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার সময় সঙ্গে থাকা মিরাজ এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িসহ কলকাতার একাধিক জায়গায় শুক্রবার তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযানকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

কোচবিহারের এক জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি নিজেরা কালো টাকার পাহাড় গড়ে বসে আছে। মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই বলেই তারা কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলের নেতা-নেত্রীদের হেনস্থা করছে বলে তিনি দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *