বাড়িতে বসেই ভোট! পূর্ব মেদিনীপুরে শুরু বিশেষ প্রক্রিয়া

বাড়িতে বসেই ভোট! পূর্ব মেদিনীপুরে শুরু বিশেষ প্রক্রিয়া

আঁটোসাঁটো নিরাপত্তার বলয়ে শুক্রবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া। জেলার বিভিন্ন প্রান্তে ভোটকর্মীরা বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের বাড়িতে পৌঁছে তাঁদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করছেন। নির্বাচন কমিশনের এই বিশেষ উদ্যোগের মাধ্যমে যে সমস্ত ভোটার শারীরিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে ভোটকেন্দ্রে যেতে অক্ষম, তাঁরা ঘরে বসেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

নিজেদের বাড়িতে ভোট দেওয়ার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা। মহিষাদলের গড়কমলপুরের বাসিন্দা মধুমিতা পট্টনায়ক জানান, তাঁর মানসিক ভারসাম্যহীন ছেলেকে ভোটকেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়ানো কঠিন ছিল, তবে বাড়িতে ভোটকর্মীদের উপস্থিতিতে সেই সমস্যা দূর হয়েছে। ৯৫ বছর বয়সী প্রভাতকুমার মাইতিও নিজের বাড়িতে ভোট দেওয়ার এই অভিজ্ঞতায় সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, এমন পরিবর্তনের ফলে বয়স্ক অবস্থায় নিজের ভোট নিজে দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *