মা কালীকে কি ভুলে গেলেন হিন্দুত্বের রক্ষকরা, সংসদে মোদীর কড়া সমালোচনা কানিমোঝির!

মা কালীকে কি ভুলে গেলেন হিন্দুত্বের রক্ষকরা, সংসদে মোদীর কড়া সমালোচনা কানিমোঝির!

সংসদে ডিলিমিটেশন বিলের বিরোধিতায় ডিএমকে সাংসদদের কালো পোশাক পরে আসার ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন ডিএমকে সাংসদ কানিমোঝি। বৃহস্পতিবার বিলের প্রতিবাদে কালো পোশাকে সংসদে উপস্থিত হওয়া ডিএমকে সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেছিলেন, তাঁরা সরকারের শুভ কাজে ‘কালা টিকা’ পরিয়ে দিয়েছেন।

শুক্রবার লোকসভায় কালো শাড়ি পরে উপস্থিত হয়ে কানিমোঝি দাবি করেন, তাঁদের এই পোশাক মা কালীর প্রতীক। প্রধানমন্ত্রী ও বিজেপি শিবিরের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, যারা নিজেদের হিন্দুত্বের রক্ষক বলে দাবি করেন, তারা মা কালীকে কীভাবে ভুলে গেলেন? কানিমোঝির মতে, মা কালী নিজে কালো পোশাক পরিধান করেন এবং তিনি মানুষের অহঙ্কার ও অজ্ঞানতার বিনাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *