৩ সপ্তাহে রাজ্যে ২১ কোটির নগদ ও ৮১ কোটির মদ উদ্ধার, ঘুম কাড়ল নির্বাচন কমিশনের তথ্য!

৩ সপ্তাহে রাজ্যে ২১ কোটির নগদ ও ৮১ কোটির মদ উদ্ধার, ঘুম কাড়ল নির্বাচন কমিশনের তথ্য!

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুসহ বিভিন্ন রাজ্যে মডেল কোড অফ কন্ডাক্ট বলবৎ হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিশেষ নজরদারি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থা মোট ৪২৭ কোটি টাকার নগদ অর্থ ও বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে ২১ কোটি টাকা নগদ ছাড়াও ৩১ লক্ষ ৯৪ হাজার ৬২১ লিটার মদ উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য ৮১ কোটি টাকা। পাশাপাশি, ১০০ কোটি টাকার মাদক, ৫৪ কোটি টাকার দামী ধাতু এবং ১৭২ কোটি টাকার অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

অন্যদিকে, একই সময়ে তামিলনাড়ু থেকে ৭৮ কোটি টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। নগদ অর্থসহ ওই রাজ্যে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মোট মূল্য দাঁড়িয়েছে ৪৩৮ কোটি টাকা। উল্লেখ্য, গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে মডেল কোড অফ কনডাক্ট কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *