আমেরিকার বড় কো ম্পা নিকে কিনে বাজিমাত করল ভারত!

আমেরিকার বড় কোম্পানিকে কিনে বাজিমাত করল ভারত!

ভারতীয় ওষুধ শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ওগানন-কে (Organon) অধিগ্রহণের ঘোষণা করেছে ভারতের বৃহত্তম ফার্মা কো ম্পা নি সান ফার্মা। ১১.৭৫ বিলিয়ন ডলার বা প্রায় ১.১০ লক্ষ কোটি টাকার বিনিময়ে ওগানন-এর ১০০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে সান ফার্মা। ওগানন-এর প্রতিটি শেয়ার ১৪ ডলার মূল্যে কেনার এই প্রস্তাব ভারতীয় কোনো ওষুধ প্রস্তুতকারক সংস্থার ইতিহাসে এযাবৎকালের বৃহত্তম বিদেশি অধিগ্রহণ।

এই মেগা ডিলের খবর প্রকাশ্যে আসার পর সোমবার শেয়ারবাজারে সান ফার্মার শেয়ারে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে। এদিন শেয়ারের দাম ৪.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬৯৯ টাকায় পৌঁছেছে। জেনেরিক ওষুধের জন্য পরিচিত সান ফার্মার এই পদক্ষেপ কো ম্পা নিটিকে নারী স্বাস্থ্য বা উইমেন’স হেলথ বিশেষায়িত গ্লোবাল বাজারের নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠিত করবে। এছাড়া আমেরিকার বাজারে কো ম্পা নিটির আধিপত্য বহুগুণ বৃদ্ধি পাবে। ৫ বছরের মেয়াদে বিনিয়োগকারীদের ১৬০ শতাংশ লাভ দেওয়া এই সংস্থা এখন ওষুধ ব্যবসার পাশাপাশি বিশ্বমঞ্চে একটি গ্লোবাল ইনোভেটর হওয়ার পথে হাঁটছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *