‘গন্ডারের চামড়া না কি?’ ফলতায় পুনর্নির্বাচন নিয়ে কমিশনকে তুলোধোনা কুণাল ঘোষের!

‘গন্ডারের চামড়া না কি?’ ফলতায় পুনর্নির্বাচন নিয়ে কমিশনকে তুলোধোনা কুণাল ঘোষের!

ফলতায় অবাধ রিগিং আর কমিশনের ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে বিস্ফোরক বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ; কেন্দ্রীয় বাহিনী ও সিসিটিভির কড়া নজরদারি সত্ত্বেও কেন গোটা বিধানসভায় ফের ভোট করতে হচ্ছে, সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “গন্ডারের গায়ে সুড়সুড়ি দিলে যেমন তিনদিন পর হাসে, কমিশনের হালও ঠিক তেমন—ভোটের দিন রিগিং ধরতে পারল না, আর এখন পুনর্নির্বাচন দিচ্ছে!” কমিশনের ‘বজ্র-আঁটুনি ফস্কা গেরো’ কি না সেই প্রশ্ন তোলার পাশাপাশি কুণাল দাবি করেন যে, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ২৩০টি আসন পেয়ে গিয়েছেন বলেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সবকিছুই অত্যন্ত ‘উদ্দেশ্যপ্রণোদিত’। উল্লেখ্য, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গোটা ফলতা বিধানসভার ভোট বাতিল করে আগামী ২১ মে সেখানে পুনরায় ভোটের দিন ধার্য করেছে কমিশন, যার ফলাফল ঘোষণা হবে ২৪ মে— যা বাংলার নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *