পশ্চিমবঙ্গের মাদ্রাসা অভিজ্ঞতা ভয়ানক

পশ্চিমবঙ্গের মাদ্রাসা অভিজ্ঞতা ভয়ানক

রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগ নিয়ে পূর্বতন সরকারের সমালোচনা করল সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বিশেষ ডিভিশন বেঞ্চ বলে, ‘গত ১০ বছরে পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে আমাদের অভিজ্ঞতা ভয়ানক।’ বিশেষ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মাদ্রাসা বিধি মেনে মাদ্রাসার পরিচালন সমিতি গঠিত হয়নি। অভিযোগ, বেআইনিভাবে ‘ওয়াক-ইন-ইন্টারভিউ’-র মাধ্যমে নিয়োগ হয়েছিল মাদ্রাসাগুলিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *