টলিউডে নক্ষত্রপতন, পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ বাংলা!

টলিউডে নক্ষত্রপতন, পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ বাংলা!

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রতিভাবান ও বিশিষ্ট পরিচালক অনীক দত্তের আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি মহলে। বুধবার এসএসকেএম হাসপাতালে গিয়ে প্রয়াত পরিচালকের মরদেহে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। মুখ্যমন্ত্রী সেখানে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের গভীর সমবেদনা জানান। বিজেপি বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

তদন্তের আবহে ঘনীভূত হচ্ছে রহস্য

সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গাত্মক চলচ্চিত্রের জন্য জনপ্রিয় এই পরিচালকের স্বাভাবিক মৃত্যু হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য আরও বাড়িয়েছে। চিকিৎসকদের মতে, পরিচালকের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মাথার খুলি ও শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে গেছে। এছাড়া মস্তিষ্কের বিভিন্ন অংশে রক্তক্ষরণ (সাবডিউরাল হেমারেজ) এবং ফুসফুস, লিভার, কিডনিসহ হৃদযন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ ইতিমধেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি

অনীক দত্তের এই অকাল প্রয়াণ বাংলা সিনেমা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাঁর নিখুঁত নির্মাণশৈলী ও সমাজ সচেতনতামূলক দৃষ্টিভঙ্গি দর্শক ও সমালোচকদের মহলে বিশেষ প্রশংসিত ছিল। চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই গুণী পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার পরিচালকের মরদেহ সাধারণ ভক্ত ও অনুরাগীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য রবীন্দ্রসদনে রাখা হবে। এরপরই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *