কাটোয়ায় উদ্ধার সরকারি ত্রাণ! আটক প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
June 2, 20265:24 pm

কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আটক করল পুলিশ। মঙ্গলবার কাটোয়ায় অবস্থিত তাঁর দলীয় কার্যালয় থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, প্রাক্তন এই বিধায়কের অফিস তল্লাশি করে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণের সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ঘটনার সময় প্রাক্তন বিধায়ককে আটক করার খবর ছড়িয়ে পড়লে তাঁর কার্যালয়ের সামনে স্থানীয় মানুষ ও বিজেপি কর্মীদের ভিড় জমে যায়। সেই সময় সেখানে তৃণমূল বিরোধী নানা স্লোগানও ওঠে বলে জানা গিয়েছে। সরকারি ত্রাণ সামগ্রী দলীয় কার্যালয়ে মজুত রাখার অভিযোগে এই আটক ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং উদ্ধার হওয়া সামগ্রী সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু করেছে।