১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ! মালয়েশিয়া সরকারের বড় সিদ্ধান্ত

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ! মালয়েশিয়া সরকারের বড় সিদ্ধান্ত

১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ সোশ্যাল মিডিয়া, বড় পদক্ষেপ নিল মালয়েশিয়া

শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এক কঠোর ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এখন থেকে দেশটিতে ১৬ বছরের কম বয়সী শিশুরা কোনোভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোকে এই নির্দেশনা বাধ্যতামূলকভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

কার্যকর ব্যবস্থা ও শাস্তির বিধান

সোমবার থেকে কার্যকর হওয়া এই নতুন আইন অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীরা আর নতুন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারবে না। পাশাপাশি তাদের ব্যবহৃত পুরনো অ্যাকাউন্টগুলোও বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার জানিয়েছে, নতুন অ্যাকাউন্ট খোলার সময় এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সরকারি পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে সোশ্যাল মিডিয়া কো ম্পা নিগুলোকে ১ কোটি রিঙ্গিত বা প্রায় ২৪ কোটি টাকা পর্যন্ত বিশাল অঙ্কের জরিমানা গুণতে হবে। তবে এই প্রক্রিয়ায় শিশুদের কোনো ভুলের জন্য তাদের অভিভাবকদের কোনো আইনি বা আর্থিক দায়ভার নিতে হবে না।

বিতর্কের মুখে সরকারি সিদ্ধান্ত

শিশুদের সাইবার অপরাধ, অনলাইন বুলিং এবং ক্ষতিকর চ্যালেঞ্জ থেকে দূরে রাখতে সরকারের এই উদ্যোগকে অনেক অভিভাবক ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদিকে, শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম অনেক সময় শিক্ষার বড় মাধ্যম হিসেবে কাজ করে, যা এই নিষেধাজ্ঞার ফলে বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া বয়স যাচাইয়ের নামে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা ডেটা কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার ওপর কঠোর নজরদারি শুরু করেছে। অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার দেখানো পথে হেঁটেই মালয়েশিয়া এই পথে হাঁটছে। প্রযুক্তি ও ইন্টারনেটের অবাধ দুনিয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের আইন বিশ্বজুড়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *