নেতাজির আসাম্পূর্ণ স্বপ্ন পূরণের আক্ষেপ, মেয়র পদ থেকে বিদায়বেলায় আবেগী ফিরহাদ হাকিম

নেতাজির অসম্পূর্ণ স্বপ্ন পূরণের আক্ষেপ, মেয়র পদ থেকে বিদায়বেলায় আবেগী ফিরহাদ হাকিম

কলকাতা কর্পোরেশনের মসনদে দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। চেয়ারপার্সন মালা রায়ের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর এক সাংবাদিক বৈঠকে নিজের কর্মজীবনের নানা খতিয়ান তুলে ধরেন তিনি। তবে বিদায়বেলায় তাঁর কণ্ঠে ঝরে পড়ল এক গভীর আক্ষেপ, যা জড়িয়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর এক স্বপ্নপূরণের সঙ্গে।

নেতাজির সেই আসামাপ্ত কাজ

সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম জানান, শহরকে জলমগ্নতার হাত থেকে মুক্তি দেওয়াই ছিল তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। এই প্রসঙ্গে তিনি ব্রিটিশ আমলের স্মৃতিচারণ করে বলেন, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু মেয়র ছিলেন, তখন একবার প্রবল বর্ষণে ঠনঠনিয়া অঞ্চলে কোমরসমান জল জমেছিল এবং নেতাজি স্বয়ং গামবুট পরে সেখানে পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। ফিরহাদের আক্ষেপ, ঠনঠনিয়াতে আজও সেই পুরোনো সমস্যা রয়ে গেছে। তিনি ঋষিকেশ পার্কে একটি অত্যাধুনিক ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা করেছিলেন এবং তার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন। কাজ অনেকটাই এগিয়ে গেলেও তা সম্পূর্ণ করে উদ্বোধন করার সুযোগ আর তাঁর হয়নি।

উন্নয়ন ও আগামীর প্রত্যাশা

শুধুমাত্র ঠনঠনিয়া নয়, শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা যেমন ইএম বাইপাস, ঢালাই ব্রিজ, খিদিরপুর, গল্ফগ্রিন ও কবিতীর্থেও পাম্পিং স্টেশন তৈরির কাজ চলছে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরের জল নিকাশি ব্যবস্থা উন্নত করার এই প্রকল্পগুলি বর্তমানে মাঝপথে রয়েছে। নিজের চেয়ার ছাড়লেও তিনি আশাবাদী যে, পরবর্তী সময়ে যিনি এই দায়িত্ব গ্রহণ করবেন, তিনি নেতাজির সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন এবং শহরকে জলমগ্নতামুক্ত করার কাজ সম্পন্ন করবেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে বিধানচন্দ্র রায়ের আদর্শকে পাথেয় করেই তিনি দীর্ঘ সময় এই চেয়ারে কাজ করেছেন বলে মন্তব্য করেন বিদায়ী মেয়র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *