অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন শুরু, ঘরে বসেই ফর্ম জমা দেওয়ার সহজ উপায়!

অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন শুরু, ঘরে বসেই ফর্ম জমা দেওয়ার সহজ উপায়!

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে অনলাইন পোর্টাল চালু করল রাজ্য সরকার। প্রকল্পের ১১-১২ পাতার দীর্ঘ ফর্ম পূরণ করতে গিয়ে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তা নিরসনেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে আবেদনকারীরা বিডিও বা পঞ্চায়েত অফিসে ভিড় না করে ঘরে বসেই নিজেদের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে সরাসরি আবেদন জমা করতে পারবেন।

আবেদনের সহজ পদ্ধতি ও পোর্টাল

আবেদনকারীদের সরকারি ওয়েবসাইট socialsecurity.wb.gov.in-এ গিয়ে সরাসরি অনলাইন ফর্ম পূরণ করতে হবে। পোর্টালে ঢুকে ‘Citizen/Family Login’ সেকশনে গিয়ে ‘Access Citizen Portal’-এ ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীর জেলার নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি (DBT) লিঙ্কযুক্ত মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে লগইন প্রক্রিয়া সম্পন্ন করলেই প্রকল্পের মূল আবেদনপত্র বা ‘ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন’ ফর্মটি স্ক্রিনে ফুটে উঠবে।

প্রয়োজনীয় তথ্য ও স্ক্রুটিনির কড়াকড়ি

১২ পাতার এই ডিজিটাল ফর্মে পরিবারের প্রতিটি সদস্যের আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলসের পাশাপাশি পরিবারের বার্ষিক আয়, স্থাবর সম্পত্তি ও চার চাকার গাড়ি সংক্রান্ত বিবরণ দিতে হবে। এমনকি পরিবারের কেউ সরকারি চাকুরে, পেনশনভোগী বা জনপ্রতিনিধি কি না, সেই তথ্যও উল্লেখ করা বাধ্যতামূলক। প্রশাসনিক স্তরে জানানো হয়েছে, ভুল তথ্য দিলে আবেদন সরাসরি বাতিল হতে পারে। এই অনলাইন ব্যবস্থার ফলে আবেদন প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার পাশাপাশি সরকারি তথ্যভাণ্ডারে সঠিক পারিবারিক ডাটাবেস তৈরি হবে, যা ভবিষ্যতে সামাজিক সুরক্ষামূলক পরিষেবা প্রদানে সহায়ক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *