গরমে এসি তো কিনলেন, কিন্তু আউটডোর ইউনিট সঠিক জায়গায় রেখেছেন তো, পকেট বাঁচাতে জানুন উপায়

গরমে এসি তো কিনলেন, কিন্তু আউটডোর ইউনিট সঠিক জায়গায় রেখেছেন তো, পকেট বাঁচাতে জানুন উপায়

চলতি বছরের তীব্র দাবদাহে স্প্লিট এসি এখন বহু মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কেবল এসি কিনলেই দায়িত্ব শেষ হয় না, এটি দীর্ঘস্থায়ী ও কার্যক্ষম রাখতে আউটডোর ইউনিট বা বহিরাগত অংশটি কোথায় বসানো হচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল স্থানে ইউনিট স্থাপনের ফলে এসির ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা যন্ত্রটিকে দ্রুত নষ্ট করে দিতে পারে এবং সেইসঙ্গে বাড়িয়ে দেয় বিদ্যুতের বিল।

আউটডোর ইউনিট স্থাপনের সঠিক স্থান

অনেকেই এসির আউটডোর ইউনিট বাড়ির ছাদে খোলা জায়গায় বসান, যা বায়ুপ্রবাহের জন্য উপযোগী। তবে খেয়াল রাখতে হবে, ইউনিটটি যেন সরাসরি প্রখর সূর্যের নিচে না থাকে। কড়া রোদে ইউনিট গরম হয়ে কার্যক্ষমতা হারাতে পারে, তাই ছায়াযুক্ত স্থানে মজবুত স্ট্যান্ডের ওপর এটি স্থাপন করা শ্রেয়। এছাড়া দেয়ালের সঙ্গে লাগোয়াভাবে ইউনিট বসানোর ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন। পর্যাপ্ত হাওয়া চলাচলের ব্যবস্থা না থাকলে এসি ঠান্ডা হওয়ার পরিবর্তে গরম হয়ে ওঠে, যা বিদ্যুৎ খরচ কয়েক গুণ বাড়িয়ে দেয়।

যেখানে এসি বসানো থেকে বিরত থাকবেন

অনেকেই জায়গা সাশ্রয়ের জন্য বা সুবিধার কথা ভেবে মাটি বা মেঝে সংলগ্ন স্থানে আউটডোর ইউনিট বসান, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাটির কাছাকাছি থাকলে রাস্তা বা খোলা জায়গা থেকে ধুলোবালি সহজেই ইউনিটের ভেতরে ঢুকে পড়ে। এছাড়া বর্ষার সময় প্রবল বৃষ্টিতে জল জমে ইউনিটের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় মাটি থেকে উঁচুতে এবং ধুলোবালি ও জল থেকে নিরাপদ দূরত্বে আউটডোর ইউনিট বসানো উচিত। সঠিক স্থানে ইনস্টলেশন নিশ্চিত করলে যেমন এসির আয়ু বাড়বে, তেমনি গরমের দিনেও নিশ্চিন্তে মিলবে শীতল আরাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *