তিন মাসে ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস মধ্যবিত্তের!

তিন মাসে ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস মধ্যবিত্তের!

সাধারণ মানুষের পকেটে বড়সড় টান দিয়ে ফের বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। গত ৬ জুন মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই মূল্যবৃদ্ধিতে প্রতি ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম এক লাভে ২৯ টাকা বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলি। মাত্র তিন মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ গৃহস্থের পরিবার পরিকল্পনায় বড়সড় ধাক্কা লেগেছে। বড় সিলিন্ডারের পাশাপাশি সাধারণ ও নিম্নবিত্ত মানুষের ব্যবহৃত ৫ কেজির ‘ছোটু’ সিলিন্ডারের দামও ১০.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

শহরভেদে সিলিন্ডারের নতুন দাম

মূল্যবৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে গৃহস্থের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯৪২ টাকা। কলকাতায় এই সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ৯৬৮ টাকায়। তবে রাজ্যভেদে স্থানীয় শুল্ক বা ট্যাক্সের হারের পার্থক্যের কারণে দেশের বিভিন্ন শহরে চূড়ান্ত দামে কিছুটা তারতম্য পরিলক্ষিত হচ্ছে। এর আগে গত মার্চ মাসে সিলিন্ডার প্রতি ৬০ টাকা দাম বাড়ানো হয়েছিল, যা সাধারণ মানুষের বাজেটকে অনেকটাই এলোমেলো করে দিয়েছিল।

মূল্যবৃদ্ধির নেপথ্যে আন্তর্জাতিক সংকট

ঘরোয়া বাজারে গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মূল কারণ হিসেবে আন্তর্জাতিক ভূ-রাজনীতিকে দায়ী করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের কারণে ওই অঞ্চলের দেশগুলোতে অপরিশোধিত তেল ও গ্যাস উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল ও গ্যাস পরিবহণকারী ট্যাঙ্কারগুলোর যাতায়াতে সমস্যা সৃষ্টি হওয়ায় বিশ্বজুড়ে জোগানের ঘাটতি দেখা দিয়েছে। ভারত তার এলপিজি চাহিদার সিংহভাগই পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে আমদানি করে থাকে। ফলে আন্তর্জাতিক বাজারে জোগানের এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ বাজারে, যা শেষ পর্যন্ত গ্যাসের দাম বাড়াতে বাধ্য করেছে তেল কো ম্পা নিগুলোকে। পেট্রল-ডিজেলের দামের ঊর্ধ্বগতির পর রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধি মাসকাবারি খরচের হিসেবে নতুন করে চরম দুশ্চিন্তার বাতাবরণ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *