জুলাইয়ে শুক্র-গুরুর বিরল ‘দ্বিদ্বাদশ যোগ’! ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির, সম্পত্তি-অর্থলাভে হতে পারেন কোটিপতি

জুলাইয়ে শুক্র-গুরুর বিরল ‘দ্বিদ্বাদশ যোগ’! ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির, সম্পত্তি-অর্থলাভে হতে পারেন কোটিপতি

মহাজাগতিক নিয়মে গ্রহের অবস্থান পরিবর্তন বদলে দিতে চলেছে বহু মানুষের ভাগ্য। এবার রাশিচক্রে তৈরি হতে চলেছে অত্যন্ত শক্তিশালী এবং বিরল এক যোগ। জ্ঞান ও সৌভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি এবং প্রেম ও ঐশ্বর্যের দেবতা শুক্রের মিলনে গঠিত হচ্ছে ‘দ্বিদ্বাদশ যোগ’।

জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ১০ জুলাই, ২০২৬ (রবিবার) ভোর ৫টা ৫৩ মিনিটে বৃহস্পতি এবং শুক্র একে অপরের থেকে ৩০ ডিগ্রি দূরত্বে অবস্থান করবে। এর ফলে তৈরি হবে এই বিশেষ সংযোগ, যেখানে শুক্র থেকে দ্বিতীয় ঘরে থাকবে বৃহস্পতি এবং বৃহস্পতি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করবে শুক্র। মাত্র কয়েক ঘণ্টা থেকে বড়জোর দু’দিন স্থায়ী হওয়া এই সংযোগের জেরে টাকার পাহাড়ে বসতে চলেছেন ৪ রাশির জাতক-জাতিকারা। দেখে নিন তালিকায় কারা আছেন:

  • মিথুন রাশি: এই যোগের প্রভাবে মিথুন রাশির জীবনে আসবে দুর্দান্ত ইতিবাচক বদল। পারিবারিক সুখ-শান্তি উপচে পড়বে। আকস্মিক আর্থিক লাভের যোগ রয়েছে, যার ফলে পুরনো সমস্ত ঋণ থেকে মুক্তি মিলবে। পৈতৃক সম্পত্তি নিয়ে চলা দীর্ঘদিনের বিবাদের অবসান ঘটবে এবং যেকোনো বিনিয়োগ থেকে বাম্পার রিটার্ন মিলবে।
  • তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে বড় কোনো সাফল্য আসবে এবং আটকে থাকা সমস্ত প্রজেক্ট আবার চালু হয়ে যাবে। চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। সমাজে মান-সম্মান ও নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে কোনো বড় দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে।
  • ধনু রাশি: শুক্র-গুরুর এই মিলন ধনু রাশির জাতকদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং মোটা অঙ্কের বেতন বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা এই সময়ে বড় কোনো সুখবর পেতে পারেন। পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে।
  • মীন রাশি: মীন রাশির জাতকদের জীবনেও এই যোগের প্রভাবে ম্যাজিকের মতো ইতিবাচক পরিবর্তন আসবে। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। এতদিনের কঠোর পরিশ্রমের এবার যোগ্য ফল মিলবে। নতুন চাকরির খোঁজ করা যুবকদের জন্য এই সময় সুখবর বয়ে আনবে। সেই সাথে স্বাস্থ্যের উন্নতি হবে এবং পরিবারের সাথে সম্পর্ক আরও মজবুত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *