“বেঁচে থেকেও তিলে তিলে মরবি!” সায়নীর রহস্যমৃত্যুতে প্রেমিকের উদ্দেশ্যে বিস্ফোরক মা
June 12, 20267:53 am

বিনোদন ডেস্ক: মাত্র ২৩ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার সায়নী চক্রবর্তী। তাঁর এই আকস্মিক ও রহস্যমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার থেকে শুরু করে অনুগামীরা। সায়নীর মৃত্যুর পর এবার মুখ খুললেন তাঁর মা মলি চক্রবর্তী। মেয়ের এই পরিণতির জন্য সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন সায়নীর ‘প্রেমিক’কে।
কান্নায় ভেঙে পড়ে মলিদেবী বলেন, “অনেকদিন আগেই ধরা পড়েছে ছেলেটি। জানি না ও কতদিন জেলে থাকবে বা কতটা শাস্তি পাবে। তবে এক অভাগা মা হয়ে মন থেকে অভিশাপ দিচ্ছি, তুই কোনওদিন সুখী হবি না। বেঁচে থেকেও তিলে তিলে মরবি।”
তদন্তকারীদের অনুমান, এই মৃত্যুর পেছনে লুকিয়ে রয়েছে গভীর কোনো রহস্য। সায়নীর মায়ের এই বিস্ফোরক বয়ানের পর পুলিশি তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।