২৪ ঘণ্টায় ৩টি মিসাইলের সফল উৎক্ষেপণ! চিনের ঘুম উড়িয়ে ইতিহাস গড়ল DRDO, কুর্নিশ রাজনাথের

২৪ ঘণ্টায় ৩টি মিসাইলের সফল উৎক্ষেপণ! চিনের ঘুম উড়িয়ে ইতিহাস গড়ল DRDO, কুর্নিশ রাজনাথের

নয়াদিল্লি: ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক! মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর ৩টি অত্যাধুনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দিল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। গত ১০ ও ১১ জুনের মধ্যে এই ব্যাক-টু-ব্যাক পরীক্ষাগুলি চালানো হয়। ভারতের এই অভাবনীয় সাফল্যে ডিআরডিও-র বিজ্ঞানীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, এই সফল মহড়ার মধ্যে ছিল দুটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স (BMD) ইন্টারসেপ্টর এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি মাঝারি পাল্লার নৌ-জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (NASM-MR)। ওড়িশা উপকূলের আকাশ ও জলসীমায় অত্যন্ত নিখুঁতভাবে প্রতিটি ক্ষেপণাস্ত্রই তার নির্দিষ্ট লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেয়।

প্রতিরক্ষা আধিকারিকদের মতে, ২৪ ঘণ্টার মধ্যে এই জোড়া প্রযুক্তির সফল পরীক্ষা ভারতের আকাশসীমা ও সামুদ্রিক নিরাপত্তাকে এক অভেদ্য দুর্গে পরিণত করল। বিশেষ করে নৌবাহিনীর জন্য তৈরি নতুন এই অ্যান্টি-শিপ মিসাইলটি শত্রু শিবিরের যেকোনো যুদ্ধজাহাজ নিমেষের মধ্যে ধ্বংস করতে সক্ষম। বিজ্ঞানীদের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী জানান, এই পরীক্ষা ভারতের সামরিক আত্মনির্ভরতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *