‘প্রতিটি সিদ্ধান্তে ভাবুন দেশের লাভ!’ আইআইটি-র সমাবর্তনে তরুণ প্রজন্মকে ঐতিহাসিক বার্তা প্রধানমন্ত্রীর

‘প্রতিটি সিদ্ধান্তে ভাবুন দেশের লাভ!’ আইআইটি-র সমাবর্তনে তরুণ প্রজন্মকে ঐতিহাসিক বার্তা প্রধানমন্ত্রীর

দেশজুড়ে ছাত্র ও যুব আন্দোলনের উত্তাল আবহের মধ্যেই ভারতের তরুণ প্রজন্মের ওপর অটুট আস্থা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি একটি আইআইটি (IIT)-র বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ বা উন্নত ভারত গড়ার প্রধান স্তম্ভই হলো দেশের যুবশক্তি।

তরুণ বিজ্ঞানীদের প্রতি বড় বার্তা দেশের উদীয়মান বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের প্রতি গভীর ভরসা রেখে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আজকের ভারতের যা যা প্রয়োজন, তা পূরণে আপনাদের ভূমিকা অনস্বীকার্য।” বর্তমান প্রজন্মকে তাদের ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, প্রতিটি প্রজন্মের সামনেই কিছু নির্দিষ্ট চ্যালেঞ্জ থাকে। আগামী ৩০-৩৫ বছরে দেশের তরুণরা যে পদক্ষেপ নেবেন, তা-ই নির্ধারণ করবে ‘বিকশিত ভারত’-এর ভবিষ্যৎ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ—যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, “এর মাধ্যমে দেশের ঠিক কী লাভ হবে?”

প্রযুক্তির পরিবর্তন ও ‘কন্টিনিউয়াস লার্নিং’ বর্তমান বিশ্বরাজনীতি ও ভূ-কৌশলগত পরিবর্তনের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির ওপর ভর করেই আজ বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে। আগামী দুই-তিন দশকে পৃথিবী কেমন রূপ নেবে, তা নিশ্চিত করে বলা আসাম্ভব। শিল্প, প্রযুক্তি ও পেশাগত ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসতে চলেছে।

এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণ প্রজন্মকে প্রতিনিয়ত নতুন কিছু শেখার (Continuous Learning) পরামর্শ দেন মোদী। তাঁর সাফ কথা—যাঁরা সময়ের সাথে নিজেদের আপডেট রাখবেন এবং নিয়মিত শিখবেন, সাফল্য তাঁদেরই হাতছানি দেবে। শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের প্রতি প্রধানমন্ত্রীর এই বার্তা আগামী দিনে দেশের প্রযুক্তি ও অর্থনৈতিক ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছে অভিজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *