জামাইষষ্ঠীতে খুলবে ভাগ্যের চাবি! বুধাদিত্য রাজযোগে ধনলাভের বাম্পার যোগ এই ২ রাশির জামাইদের

কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ২০ জুন, শনিবার রাজ্যজুড়ে পালিত হতে চলেছে জামাইষষ্ঠী। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েদের ষষ্ঠী পুজো, আশীর্বাদ আর ভূরিভোজের এই চেনা উৎসবের মাঝেই এবার মহাজাগতিক এক শুভ যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গ্রহের রাজকুমার বুধ এবং গ্রহের রাজা সূর্য একই রাশিতে মিলিত হয়ে তৈরি করছে অত্যন্ত প্রভাবশালী ‘বুধাদিত্য রাজযোগ’।
সূর্য এই মুহূর্তে মিথুন রাশিতে অবস্থান করছেন এবং আগামী এক মাস সেখানেই থাকবেন। ১৫ জুন থেকেই এই দুই গ্রহের মিলনে বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব শুরু হয়ে গেছে। জ্যোতিষবিদদের মতে, এই রাজযোগের ফলে নেতৃত্ব, কেরিয়ার ও ব্যবসা-বাণিজ্যে অভাবনীয় উন্নতির সুযোগ আসবে। ১২টি রাশির ওপরেই এর কম-বেশি প্রভাব পড়লেও, জামাইষষ্ঠীর এই পুণ্যলগ্নে বিশেষ করে ২ রাশির জামাইদের ভাগ্য একেবারে চমকে যেতে চলেছে।
সিংহ রাশি:
সিংহ রাশির জাতকদের জন্য এই বুধাদিত্য রাজযোগ আশীর্বাদের মতো প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে উন্নতির জোয়ার আসবে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ায় হাতে আসবে বাম্পার টাকা। বিশেষ করে যাঁরা মিডিয়া, ফ্যাশন, ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা মডেলিংয়ের সঙ্গে যুক্ত, এই সময়টায় তাঁরা দুর্দান্ত সাফল্যের মুখ দেখবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই লাভের যোগ রয়েছে।
মিথুন রাশি:
মিথুন রাশির জাতকদের জন্য এবার দ্বিগুণ আনন্দের সময়। কারণ এদের রাশিতে বুধাদিত্য যোগের পাশাপাশি তৈরি হচ্ছে ‘মালব্য রাজযোগ’। এই জোড়া রাজযোগের জেরে মিথুন রাশির জাতকদের জীবনে অভূতপূর্ব উন্নতি দেখা দেবে। সমাজে ও কর্মক্ষেত্রে মান-সম্মান এবং পদমর্যাদা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। লগ্ন রাশিতে এই শুভ সংযোগ তৈরি হওয়ার কারণে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে।