২২ জুনের আগেই ২২% DA বৃদ্ধির ভুয়ো নির্দেশিকা ভাইরাল! আসল সত্যিটা ফাঁস করলেন মুখ্যসচিব

২২ জুনের আগেই ২২% DA বৃদ্ধির ভুয়ো নির্দেশিকা ভাইরাল! আসল সত্যিটা ফাঁস করলেন মুখ্যসচিব

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (DA) বৃদ্ধি নিয়ে যখন পারদ চড়ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল। ভাইরাল হওয়া ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের ২২% ডিএ বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ১ জুলাই থেকে লাগু হবে। নির্দেশিকার নিচে খোদ রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নাম ও স্বাক্ষর থাকায় মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। কিন্তু সত্যিই কি এত শতাংশ ডিএ বাড়ল?

জল্পনায় জল ঢেলে স্বয়ং মুখ্যসচিবের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা এই অর্ডারটি সম্পূর্ণ ভুয়ো (Fake)

মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল কর্মচারীদের আশ্বস্ত করে জানিয়েছেন, তাঁর নাম ও সই দেওয়া ওই বিজ্ঞপ্তিতে যেন কেউ বিশ্বাস না করেন। এভাবে ডিএ ঘোষণা করার এক্তিয়ার তাঁর নেই বলেও তিনি স্পষ্ট করেন। তবে এই ঘটনা নিয়ে হালকা রসিকতা করতেও ছাড়েননি তিনি। ভুয়ো নির্দেশিকা তৈরি করা নেটিজেনদের উদ্দেশ্যে মুখ্যসচিব কটাক্ষের সুরে বলেন, “যাঁরা এই কাজটা করেছেন, তাঁদের সৃজনশীলতার প্রশংসা করি আমি।”

আশায় জল নয়, ২২ জুন বড় ঘোষণা!

অর্ডারটি ভুয়ো বলে উড়িয়ে দিলেও রাজ্য সরকারি কর্মীদের আশাহত করেননি মুখ্যসচিব। বিভ্রান্তি দূর করতে জারি করা আসল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ জুন রাজ্যের বাজেট পেশ হতে চলেছে। তাই অফিশিয়াল ঘোষণা হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের একটু ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ডিএ বৃদ্ধির আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আশ্বাস দিয়েছেন যে ২২ জুন মিলবে বড় সুখবর। ফলে ওইদিন বাজেট পেশের দিন রাজ্য সরকারের তরফ থেকে ডিএ নিয়ে কী চমক আসে, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *