অপেক্ষার অবসান! ২০ জুন কিষাণ যোজনার টাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো?

অপেক্ষার অবসান! ২০ জুন কিষাণ যোজনার টাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো?

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের কৃষকদের জন্য এল সুখবর। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) ২৩তম কিস্তির টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন পশ্চিমবঙ্গে আসছেন এবং হুগলির তারকেশ্বর থেকে তিনি এই কিস্তির আনুষ্ঠানিক সূচনা করবেন। এর ফলে দেশের প্রায় ৯ থেকে ১০ কোটি কৃষক আর্থিকভাবে উপকৃত হবেন, যা গ্রামীণ অর্থনীতি ও কৃষিখাতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

স্ট্যাটাস যাচাই করবেন কীভাবে

আগামী ২০ তারিখ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না, তা বাড়িতে বসেই অনলাইনে সহজে চেক করা সম্ভব। এর জন্য প্রথমে পিএম কিষাণ যোজনার সরকারি ওয়েবসাইট (pmkisan.gov.in)-এ যেতে হবে। হোমপেজে থাকা ‘Beneficiary Status’ অপশনে ক্লিক করলে যে নতুন পেজটি খুলবে, সেখানে আধার, মোবাইল অথবা রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে। এরপর সঠিক ক্যাপচা কোডটি দিয়ে ‘Get Data’ অপশনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ও পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য স্ক্রিনে দেখা যাবে।

ই-কেওয়াইসি না থাকলে আটকে যেতে পারে টাকা

কৃষকদের অ্যাকাউন্টে নির্বিঘ্নে টাকা পৌঁছানোর জন্য এবং সরকারি সাহায্যের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে ই-কেওয়াইসি (eKYC) বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, তাঁদের আগামী কিস্তির টাকা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে পিএম কিষাণের অফিশিয়াল পোর্টালে গিয়ে ‘eKYC’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিলে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি নির্দিষ্ট স্থানে সাবমিট করলেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সহজেই সম্পূর্ণ হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *