ভর মেট্রো স্টেশনে হঠাৎ এমন কাণ্ড! চোখ কপালে তুললেন আট থেকে আশি সবাই!

প্রকাশ্যে অশালীন আচরণ, বিতর্কের মুখে বেঙ্গালুরু মেট্রো
বেঙ্গালুরু মেট্রোর ভেতরে এক যুগলের আপত্তিকর আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে নেটদুনিয়া দুভাগে বিভক্ত।
পোস্টের ক্যাপশনে প্রশ্ন তোলা হয়েছে, বেঙ্গালুরু মেট্রো কি তবে দিল্লি মেট্রোর সেই বিতর্কিত সংস্কৃতির দিকেই এগোচ্ছে? প্রকাশ্য স্থানে এমন আচরণকে শহরের শালীনতাবোধের পরিপন্থী এবং সাধারণ মানুষের প্রতি আসাম্মানজনক বলে দাবি করেছেন নেটিজেনদের একটি বড় অংশ। তারা মেট্রো চত্বরে নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।
অন্যদিকে, নেটিজেনদের আরেকটি অংশ এই ভিডিও রেকর্ড এবং তা প্রকাশের নেপথ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, যুগলের আচরণ অনুচিত হলেও অনুমতি ছাড়া তাদের পরিচয় প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া এক ধরনের ‘পাবলিক শেমিং’। তাদের দাবি, অভিযোগ জানানোর সঠিক পথ পুলিশের কাছে যাওয়া বা মেট্রো কর্তৃপক্ষকে জানানো। সস্তার প্রচার পাওয়ার জন্য এভাবে কাউকে হেনস্তা করা সমর্থনযোগ্য নয়।
এই ঘটনার পর বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেবে কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় সচেতন নাগরিকরা।