আইনি জিজ্ঞাসাবাদের নোটিশ নিয়ে সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিযোগ আইনজীবীর পেশাগত মর্যাদাহানির
June 19, 20266:03 am

পুলিশের জিজ্ঞাসাবাদের নোটিশ পাওয়ার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একজন আইনজীবী হিসেবে কোনো ফৌজদারি মামলায় আদালতে সওয়াল করার অধিকার তাঁর রয়েছে। এই আইনি প্রক্রিয়ার বিষয়ে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে না। তিনি একে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও স্বাধীনতার বিরোধী এবং চরম আসাম্মানজনক বলে অভিহিত করেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিষয়টি বার অ্যাসোসিয়েশনের নজরে এনেছেন। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত একটি মামলায় শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে আদালতে সওয়াল করছিলেন তিনি। উল্লেখ্য, বর্তমান হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে গণ্য হচ্ছেন।