কশবার ত্রাস সুশান্তকে নিয়ে ভয়াবহ দাবি সরকারি আইনজীবীর!

কশবার ত্রাস সুশান্তকে নিয়ে ভয়াবহ দাবি সরকারি আইনজীবীর!

কেএমডিএ-র জমি দখল ও তোলাবাজির অভিযোগ: ২৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে সুশান্ত

কলকাতা: কেএমডিএ (KMDA)-র জমি দখল করে হকারদের দোকান পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার সুশান্ত ঘোষকে ২৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আলিপুর আদালত। বুধবার পুরী থেকে লালবাজারের গোয়েন্দারা তাঁকে গ্রেপ্তার করার পর, বৃহস্পতিবার আদালতে তোলা হলে এই নির্দেশ দেন বিচারক।

আদালতে সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল অভিযোগ করেন, সুশান্ত অন্তত ৯৫০ জনের কাছ থেকে বেআইনিভাবে মোটা অঙ্কের টাকা তুলে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। পাশাপাশি তিনি কসবা এলাকায় আগ্নেয়াস্ত্রের রমরমা ও প্রভাব বিস্তারের প্রসঙ্গও টেনে আনেন। সরকারি আইনজীবীর কথায়, “অভিযুক্তের বিরুদ্ধে কসবায় গুলশন কলোনি তৈরির অভিযোগ রয়েছে। তাঁর ওপর হামলা বা কসবার গুলি চলার ঘটনার নেপথ্যেও তাঁর সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। দোষ না থাকলে তিনি কেন তড়িঘড়ি পুরী পালিয়ে গিয়েছিলেন?”

অন্যদিকে, অভিযুক্তের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে জামিনের আবেদন জানান। তাঁরা দাবি করেন, সরকারি জমি দখল বা তোলাবাজির কোনো প্রমাণ এখনও পেশ করতে পারেনি পুলিশ। নথি বাজেয়াপ্ত করা হয়নি বলেও তাঁরা দাবি করেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *