অবশেষে থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস!

অবশেষে থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস!

মেসিকাণ্ড: প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিযোগকারী

নিজস্ব প্রতিবেদক, বিধাননগর: মেসিকাণ্ডে নাম জড়ানো রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি ও প্রতারণাসহ পাঁচটি ধারায় বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছেন আয়োজক শতদ্রু দত্ত। এই মামলায় গত শনিবার প্রাক্তন মন্ত্রীকে তৃতীয় বারের মতো নোটিশ পাঠায় পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে আগের দুই বারের মতো এবারও তিনি হাজিরা এড়িয়ে যান।

এদিকে, এই ঘটনায় অরূপ বিশ্বাস কলকাতা হাইকোর্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন। আদালত স্পষ্ট জানিয়েছে, ওই সময় পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। তবে সেই সঙ্গে প্রাক্তন মন্ত্রীকে তদন্তে সবরকম সহযোগিতার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

অন্যদিকে, হাইকোর্টের এই রক্ষাকবচের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী শতদ্রু দত্ত। সব মিলিয়ে মেসিকাণ্ড নিয়ে আইনি লড়াই এখন নতুন মোড় নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *