অস্ত্রোপচারের পর মায়ের ঢাল হয়ে দাঁড়াল মেয়ে! বাজোর সেবায় চোখে জল জোজোর

অস্ত্রোপচারের পর মায়ের ঢাল হয়ে দাঁড়াল মেয়ে! বাজোর সেবায় চোখে জল জোজোর

কলকাতা: কঠিন সময়ে মেয়ের এমন দায়িত্বশীল রূপ দেখে রীতিমতো আপ্লুত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো। সম্প্রতি তাঁর হিপ জয়েন্টে একটি বড় অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল থেকে শুরু করে বাড়ি ফেরা— গত এক মাস ধরে মায়ের অসুস্থতায় ছায়ার মতো পাশে দাঁড়িয়েছে তাঁর কন্যা বাজো।

এতদিন ইনজেকশন নিয়ে কিংবা লাঠিতে ভর দিয়ে কাজ চালানো জোজো মেয়ের এই রূপ দেখে রীতিমতো অবাক এবং আবেগপ্রবণ হয়ে পড়েছেন। মায়ের দেখভাল করতে গিয়ে রাতারাতি যেন অনেকটাই বড় এবং দায়িত্বশীল হয়ে উঠেছে বাজো। মেয়ের এই নিঃস্বার্থ সেবা ও ভালোবাসার কথা সামাজিক মাধ্যমে শেয়ার করে জোজো জানান, এই কঠিন পরিস্থিতিতে তাঁর মেয়েই তাঁর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *