জুলাই থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা! ‘যুবশক্তি ভরসা কার্ড’ নিয়ে নবান্নের বিরাট সুখবর

জুলাই থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা! ‘যুবশক্তি ভরসা কার্ড’ নিয়ে নবান্নের বিরাট সুখবর

কলকাতা: রাজ্যের সাধারণ মানুষ এবং যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর! অন্নপূর্ণা যোজনার সাফল্যের পর এবার রাজ্যের তরুণ প্রজন্মের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সরাসরি টাকা পাঠানোর প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। আগামী জুলাই মাস থেকেই নতুন সরকারের ঘোষিত ‘যুবশক্তি ভরসা কার্ড’ (Jubashakti Bharosa Card)-এর মাধ্যমে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। নবান্ন সূত্রে মিলেছে এমনই বড় আপডেট।

অন্নপূর্ণা যোজনায় বাজিমাত, টাকা পেলেন ৮০ লক্ষ মানুষ ইতিমধ্যেই রাজ্যের ৮০ লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তাঁদের তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ জোরকদমে চলছে। এই প্রক্রিয়া শেষ হলেই বাকি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দ্রুত টাকা পৌঁছে দেওয়া হবে।

যুবশক্তি ভরসা কার্ড: কারা পাবেন এই ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার পাশাপাশি এবার বর্তমান সরকারের অন্যতম মেগা প্রকল্প ‘যুবশক্তি ভরসা কার্ড’ নিয়ে তৎপরতা তুঙ্গে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগের সরকারের আমলে শুরু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পের প্রায় ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য বর্তমানে কড়াভাবে ভেরিফিকেশন করা হচ্ছে। ভুয়ো আবেদনকারীদের বাতিল করে এই যাচাই পর্বে যাঁরা প্রকৃত যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের নাম সরাসরি নতুন প্রকল্পে নথিভুক্ত করা হবে।

সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী জুলাই মাস থেকেই এই যোগ্য যুবক-যুবতীদের অ্যাকাউন্টে ‘যুবশক্তি ভরসা কার্ড’-এর অধীনে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাঠানো শুরু করবে রাজ্য সরকার। কর্মসংস্থানের পাশাপাশি রাজ্য সরকারের এই বিরাট উদ্যোগে স্বাভাবিকভাবেই ব্যাপক খুশির হাওয়া তরুণ প্রজন্মের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *