ফাঁস রুখতে নিশ্ছিদ্র নিরাপত্তা! বায়ুসেনা ও আধাসেনার কড়া পাহারায় আজ ফের শুরু NEET

ফাঁস রুখতে নিশ্ছিদ্র নিরাপত্তা! বায়ুসেনা ও আধাসেনার কড়া পাহারায় আজ ফের শুরু NEET

নয়াদিল্লি: প্রশ্নফাঁস বিতর্কের জেরে গত ৩ মে-র পরীক্ষা বাতিলের পর আজ ফের দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট ইউজি’ (NEET-UG)। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় এবার স্বচ্ছতা বজায় রাখতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত।

অতীতের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনও ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ। তাই এবার অত্যন্ত কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে খোদ ভারতীয় বায়ুসেনাকে (Indian Air Force)।

পাশাপাশি, পরীক্ষাকেন্দ্রগুলির আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যায় আধাসেনা (Paramilitary forces) মোতায়েন করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা, জালিয়াতি বা প্রশ্নফাঁস এড়াতে সম্পূর্ণ নিশ্ছিদ্র নজরদারির মধ্যেই আজ পরীক্ষায় বসছেন পরীক্ষার্থীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *