ছাত্রীদের ৫০ হাজার, মেধাবীদের ৩০ হাজার! রাজ্যের প্রথম বাজেটেই কল্পতরু সরকার

কলকাতা: বিধানসভায় পেশ হলো শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা এই বাজেটে রাজ্যবাসীর জন্য, বিশেষ করে ছাত্র-ছাত্রী, চাকরিপ্রার্থী এবং সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ চমকপ্রদ ঘোষণা করা হয়েছে। রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি এবং স্কুল-কলেজে ড্রপআউট রুখতে একাধিক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সরকার।

এক নজরে দেখে নিন রাজ্য বাজেটের সবচেয়ে বড় ঘোষণাগুলো:

ছাত্র-ছাত্রী ও বেকারদের জন্য বড় চমক:

  • ছাত্রীদের অনুদান: অবিবাহিত ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
  • মেধাবীদের জন্য: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন মেধাবী পড়ুয়াদের এককালীন ৩০ হাজার টাকা দেওয়া হবে।
  • বেকার ভাতা: শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য চালু হওয়া ‘ভরসা’ কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে ৩ হাজার টাকা
  • বিনামূল্যে কোচিং: চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার তৈরি করা হবে।

কর্মসংস্থান ও সরকারি কর্মচারীদের জন্য সুখবর:

  • ১ লক্ষ নিয়োগ: সরকারি ক্ষেত্রে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
  • একধাক্কায় ২০% DA বৃদ্ধি: রাজ্য সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়ানো হলো। এর ফলে মোট ডিএ বেড়ে দাঁড়ালো ৩৮%, যা ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।
  • পারিশ্রমিক বৃদ্ধি: আশাকর্মী এবং আইসিডিএস (ICDS) কর্মীদের মাসিক পারিশ্রমিক একধাক্কায় ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। হোমগার্ডদের বেতন বেড়েছে ২ হাজার টাকা। পাশাপাশি সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী ও প্রাণীবন্ধুদেরও পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

শিক্ষা ও সমাজকল্যাণ:

  • বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা বাড়ানো হয়েছে।
  • রাজ্যে আদর্শ বিদ্যালয় গড়ে তোলার জন্য ২,১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • সংস্কৃত ভাষার প্রসারে ৫০ কোটি টাকা বরাদ্দ করার পাশাপাশি ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দুটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে এই বাজেটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *