কৃষকদের জন্য বিরাট সুখবর! এবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে মোট ৯ হাজার টাকা

কৃষকদের জন্য বিরাট সুখবর! এবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে মোট ৯ হাজার টাকা

কলকাতা: রাজ্যের কৃষকদের জন্য বড়সড় আর্থিক সহায়তার কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বাংলার কৃষকদের অ্যাকাউন্টে এবার থেকে ঢুকবে আরও বেশি টাকা। সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করার সময় এই বিরাট সুখবর দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

কী ঘোষণা করা হয়েছে?

কৃষিকাজের ক্ষেত্রে কৃষকদের বাড়তি খরচের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভায় অর্থমন্ত্রী জানান, কৃষকদের আর্থিক প্রয়োজন মেটাতে এবার থেকে প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত ৩,০০০ টাকা সহায়তা দেবে রাজ্য সরকার।

মোট কত টাকা পাবেন কৃষকরা?

বর্তমানে কেন্দ্রীয় সরকারের ‘পিএম কিষাণ যোজনা’ (PM Kisan Yojana)-র আওতায় দেশের কৃষকরা বছরে ৬,০০০ টাকা করে অনুদান পেয়ে থাকেন। এবার রাজ্য সরকারের এই নতুন ঘোষণার পর সমীকরণ বদলাচ্ছে।

কেন্দ্রের ৬,০০০ টাকার পাশাপাশি রাজ্যের দেওয়া অতিরিক্ত ৩,০০০ টাকা যুক্ত হওয়ায়, বাংলার কৃষকরা এখন থেকে বছরে মোট ৯,০০০ টাকা করে পাবেন। ‘ডাবল ইঞ্জিন’ সরকারের এই জোড়া উপহারে রাজ্যের কৃষক সমাজে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া। কৃষি ও কৃষকের উন্নয়নে এই পদক্ষেপ একটি বড় মাইলফলক হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *