বাজেটে বড় চমক! শ্যামাপ্রসাদের স্মৃতি রক্ষায় ২০০ কোটি বরাদ্দ, ৬ জুলাই রাজ্যে ছুটি

কলকাতা: বাংলার নতুন বিজেপি সরকারের বাজেটে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শুভেন্দু অধিকারীর সরকারের এই বিশেষ উদ্যোগে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যে এক নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে।

বাজেটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি রক্ষার্থে কী কী বড় ঘোষণা করা হলো? একনজরে দেখে নিন:

  • ২০০ কোটির বিশাল বরাদ্দ: রাজ্যজুড়ে ড. মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে পার্ক, গ্রন্থাগার ও একাধিক স্মারক নির্মাণের জন্য বাজেটে একধাক্কায় ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • ৬ জুলাই সরকারি ছুটি: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটিকে জেলায় জেলায় যথাযথ মর্যাদার সাথে পালন করতে এবার থেকে ৬ জুলাই দিনটিকে বাংলায় রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।
  • জিরাটে ১২৫ ফুটের মূর্তি ও সংগ্রহশালা: হুগলির জিরাটে অবস্থিত তাঁর পৈতৃক ভিটেটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মূল বাড়িটি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনার পাশাপাশি, সেখানে একটি রাষ্ট্রীয় স্মারক, সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে। এছাড়া, জিরাটে তাঁর একটি ১২৫ ফুট উঁচু বিশাল মূর্তি স্থাপন করা হবে।

ক্ষমতায় আসার আগে থেকেই রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে লাগাতার প্রচার চালিয়েছে বিজেপি। সরকার গঠনের পর তাঁর স্মৃতি বিজড়িত স্থান ও ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়ার সেই প্রতিশ্রুতিরই স্পষ্ট প্রতিফলন দেখা গেল এই বাজেটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *