‘কেন্দ্রের সমান DA, আগামী বছরেই সপ্তম পে কমিশন!’ সরকারি কর্মীদের বিরাট সুখবর মুখ্যমন্ত্রী শুভেন্দুর
June 22, 20264:32 pm

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুখবর! বাজেট পেশের পরই রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিদাওয়া মেটানোর কড়া আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিপুল ঋণের বোঝা মাথায় নিয়েও কর্মীদের আর্থিক সুরাহা দিতে একাধিক বড় ঘোষণা করলেন তিনি।
বাজেট শেষে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের ন্যায্য অধিকারের আন্দোলনের আমিও একটা অংশ ছিলাম। আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের হকের টাকা আপনারা ঠিক পেয়ে যাবেন।”
মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা একনজরে:
- কেন্দ্রের সমান DA: সরকারি কর্মীদের ‘বন্ধু’ হিসেবে কথা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এবার কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতা (DA) সমান করে দেওয়া হবে।
- সপ্তম পে কমিশন: আগামী অর্থবর্ষ থেকেই রাজ্যে সপ্তম পে কমিশন (7th Pay Commission) লাগু করার ঐতিহাসিক ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের আগামী বাজেট পর্যন্ত কর্মীদের একটু ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
- পুজোর অ্যাডভান্স: রাজ্যের ঘাড়ে বিপুল ঋণের বোঝা থাকলেও, উৎসবের মরশুমে কর্মীদের নিরাশ করবে না সরকার। পুজোর মাসেই কর্মীদের হাতে অ্যাডভান্সের টাকা তুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে নিজেদের প্রাপ্য পাওয়ার আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীরা।