‘নথিতে জল, পার্টি ক্যাডার হয়ে কাজ চলবে না!’ সিভিকদের কড়া ঝাড়াই-বাছাইয়ের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘নথিতে জল, পার্টি ক্যাডার হয়ে কাজ চলবে না!’ সিভিকদের কড়া ঝাড়াই-বাছাইয়ের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্য বাজেটের পরই রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের নিয়ে বড়সড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন তিনি তাঁদের আর্থিক সুবিধা দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, তেমনই অযোগ্যদের নিয়ে কড়া বার্তাও দিয়েছেন।

বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের ২ হাজার টাকা করে দিয়েছি।” তবে এরপরই সিভিকদের একাংশের নিয়োগ ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর স্পষ্ট দাবি, বহু সিভিক ভলান্টিয়ারের নথিতে ‘জল মেশানো’ রয়েছে।

কী কী অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী?

  • যোগ্যতার অভাব: অনেকেরই এই কাজের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা বা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই।
  • দলদাস হয়ে কাজ: অনেকেই নির্দিষ্ট রাজনৈতিক দলের ‘ক্যাডার’ হিসেবে কাজ করে চলেছেন।

এই পরিস্থিতির বদল ঘটাতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এখনই কারোর চাকরি যাওয়ার ভয় নেই বলে আশ্বস্ত করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “বিষয়গুলো এবার একটু ঝাড়াই-বাছাই হবে। এটা মাথায় রাখতে পারেন। ছাঁটাই হবে না, তবে কড়া ঝাড়াই-বাছাই নিশ্চিতভাবেই হবে।”

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই রাজ্যজুড়ে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে এই ‘ঝাড়াই-বাছাই’ প্রক্রিয়া সম্পন্ন হবে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *