তারাতলায় গুদাম ধসে ১১ জনের মৃত্যু, শোকস্তব্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
June 25, 20267:55 pm

কলকাতা: তারাতলায় গুদামের ছাদ ধসে ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই মর্মান্তিক দুর্ঘটনায় ইতিমধ্যে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিজের ‘এক্স’ (X) হ্যান্ডলে রাষ্ট্রপতি শোকবার্তা জানিয়ে লিখেছেন, “কলকাতায় একটি গুদামের ছাদ ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। শোকস্তব্ধ পরিবারগুলোর প্রতি আমি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য প্রার্থনা করছি।”
উল্লেখ্য, তারাতলায় এই বিপর্যয়কে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধারকার্য এখনও জারি রয়েছে বলে খবর।